× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৩:৪৪ পিএম

পেয়ারা বাগানের আড়ালে গাঁজা চাষ, কৃষক আটক

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৩:৪৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহীর পবা উপজেলার দূর্গা পারিলা এলাকার একটি পেয়ারা বাগান থেকে প্রায় সাড়ে ৯ ফুট লম্বা গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। জব্দকৃত গাছটির বাজারমূল্য আনুমানিক দুই লাখ টাকার বেশি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বাগানের মালিক কৃষক মাজেদ আলীকে আটক করা হয়েছে।

পবা থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বাগানে অভিযান চালিয়ে মাজেদ আলীকে আটক করে।

পুলিশ জানায়, তিনি ওই এলাকার বাসিন্দা এবং পেশায় কৃষক। তার মালিকানাধীন ১১ কাঠা আয়তনের পেয়ারা বাগানের ভেতরে গাছের আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করছিলেন। এক পর্যায়ে গাছটি বড় হয়ে প্রায় সাড়ে ৯ ফুট উচ্চতায় পৌঁছে যায়।

স্থানীয়রা পেয়ারা গাছের আড়ালে অস্বাভাবিক লম্বা একটি গাছ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজা গাছটি জব্দ করে এবং মাজেদ আলীকে আটক করে।

পুলিশ জানায়, জব্দ করা গাঁজা গাছটির বাজারমূল্য দুই লাখ টাকার বেশি।

এলাকাবাসী জানান, মাজেদ আলী পারিবারিকভাবে সচ্ছল এবং বাগান দেখাশোনা করতেন। তবে তার কিছু যুবকের সঙ্গে সম্পর্ক থাকার কারণে এমন কর্মকাণ্ডে জড়িত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী আগে গাঁজা গাছের অস্তিত্ব সম্পর্কে কিছুই জানতেন না।

এই অভিযানে পবা থানার এসআই আশিকুল ইসলাম, এসআই এস এম আসিব নাসিব, এএসআই আল-আমিন ও এএসআই হারুনুর রশিদ অংশ নেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, দূর্গা পারিলা এলাকা থেকে গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে এবং জমির মালিক ও পরিচর্যাকারী মাজেদ আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!