আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন তার পুত্র ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় হাটকানপাড়া বাজার, মাড়িয়া, হরিরামপুর বাজার, আনুলিয়া, সুখানদীঘি, কালিগঞ্জ মোড়, দাওকান্দি বাজার, বাগলপাড়া মোড় ও জয়নগর মোড়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
গণসংযোগকালে ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন এলাকার ভোটারদের উদ্দেশে বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারী ভোটারদের জন্য ফ্যামিলি কার্ড এবং পুরুষদের জন্য কৃষক কার্ড চালু করা হবে, যাতে প্রান্তিক মানুষ সরাসরি রাষ্ট্রীয় সুবিধা পায়।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। তিনি আসন্ন নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, বিএনপি নেতা গোলাম মোরতুজা, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুব রহমান সান্টু, সাধারণ সম্পাদক জাকির মেম্বার, বিএনপি নেতা টিটুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন। গণসংযোগকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ করা যায়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন