রাজশাহীতে পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ জানুয়ারি) দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ২২ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলার ৪ জন ও অন্যান্য মামলার আসামি ১২ জন রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


