ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০২:২০ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। তিনি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়াও তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য। মাহমুদা হাবীবা রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আয়েন উদ্দীনের মেয়ে। তার পারিবারিক বাড়ি রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকায়।

দলীয় সূত্রে জানা যায়, মাহমুদা হাবীবা বিএনপির মিডিয়া সেল ও সহযোগী সংগঠনের মাধ্যমে দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত আছেন।

তিনি দলীয় প্রচার, নীতি উপস্থাপন এবং গণমাধ্যমে প্রতিনিধিত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পাশাপাশি তিনি নারী উদ্যোক্তা হিসেবেও পরিচিত।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি।