ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৬:৩৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহী মহানগরীর অক্ট্রয় মোড় এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বেদেনা (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামীসহ আরও দুজন আহত হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেদেনা দুর্গাপুর উপজেলার তালিসাবাসপুর গ্রামের বাসিন্দা মো. রেজ্জাকের স্ত্রী।

আহতদের মধ্যে রয়েছেন নিহতের স্বামী মো. রেজ্জাক (৪৫) এবং নগরের রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার বাসিন্দা নাসির (৩০)।

জানা যায়, মতিহার থানাধীন অক্ট্রয় মোড় এলাকায় একটি বাস ও একটি অটোরিকশার মধ্যে সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর বেলা পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক বেদেনাকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে নাসিরকে রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অন্যদিকে মো. রেজ্জাককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।