× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৯:০৯ পিএম

মে দিবস উপলক্ষে রাজশাহী শিক্ষা বোর্ডে র‍্যালি ও আলোচনা সভা

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৯:০৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১ মে) সকালে বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে দিবসটি উদযাপিত হয়।

​দিবসের কর্মসূচি শুরু হয় সকাল সাড়ে সাতটায়। রাজশাহী শিক্ষা বোর্ড চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সিঅ্যান্ডবি মোড় প্রদক্ষিণ করে পুনরায় বোর্ড চত্বরে এসে শেষ হয়। এতে বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​শোভাযাত্রা শেষে সকাল সাড়ে আটটায় বোর্ড মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম বলেন, আজ সারা বিশ্বে একই চেতনায় ও একই সুরে দিবসটি পালিত হচ্ছে। দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে কর্মক্ষেত্রে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে। বৈষম্যহীন সমাজই একটি শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে সাহায্য করে।

​অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী বলেন, মে দিবস মানে শ্রমের মর্যাদা, মানুষের অধিকার এবং একসাথে দাঁড়ানোর শক্তি।

​এর আগে সভায় স্বাগত বক্তব্য রাখেন মে দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও বোর্ডের প্রোগ্রামার মো. মামুন অর রশিদ। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আজাদ আলী।

​বক্তারা মহান মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে সকল পেশার মেহনতী মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

Link copied!