× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ১১:০৮ পিএম

শহীদ ওসমান হাদির স্মরণে রাঙামাটিতে আলোচনা সভা

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ১১:০৮ পিএম

শহীদ ওসমান হাদির স্মরণে  রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি- রূপালী বাংলাদেশ

শহীদ ওসমান হাদির স্মরণে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি- রূপালী বাংলাদেশ

‘আমরা সবাই হাদি হব’—ন্যায়ের পথে ঐক্যের অঙ্গীকার নিয়ে ইয়থ মিশন রাঙামাটির উদ্যোগে শহীদ ওসমান হাদির স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই চত্বরের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. মিনহাজ মুরশিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা অনুরাগী ও রাঙ্গামাটি কিন্ডার স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল কাদের, খ্যাতিমান চিত্রশিল্পী মোহাম্মদ ইব্রাহীম এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. বুলবুল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙামাটি ইয়থ মিশনের সাধারণ সম্পাদক সৈয়দ নয়ন।

বক্তারা বলেন, শহীদ ওসমান হাদির অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন এবং তার দেখানো পথে সমাজ গড়তে তরুণসমাজকে আরও সচেতন ও সক্রিয় হতে হবে। আলোচনা সভা থেকে ঘোষণা দেওয়া হয়—হাদির আদর্শকে ধারণ করে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করা হবে।

এ ছাড়াও অনুষ্ঠানে রেড ড্রপ সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন তানজুম আরা তামান্না।

‘আমরা সবাই হাদি হব’—এই স্লোগানকে সামনে রেখে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

Link copied!