× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৫:০৬ পিএম

রাঙামাটিতে জমে উঠেছে প্রার্থীদের নির্বাচনি প্রচার

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৫:০৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ২৯৯ পার্বত্য রাঙামাটি আসনে জমে উঠেছে বিএনপিসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা। মাঠে ব্যস্ত সময় কাটছে প্রার্থী ও তাদের সমর্থকদের। প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জেলা শহর ও প্রতিটি উপজেলা সদরে চলছে মাইকিং। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে জেলা বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নসহ প্রত্যন্ত পাহাড়ি এলাকায় দিনভর প্রচারণার মাঠে ছিলেন দলটির ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং জাতীয় নির্বাহী কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। অংশ নেন জনসভা, পথসভা ও জনসংযোগে।

এ সময় দলটির জাতীয় নির্বাহী কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মনীষ দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপুসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা জনসভায় বক্তব্য দেন।

দিনভর অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে দীপেন দেওয়ান বলেন, ‘নির্বাচিত হলে জেলার অবকাঠামো, রাস্তাঘাট, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটনসহ বহুমুখী উন্নয়নে কাজ করব। শিক্ষার উন্নয়নে তিন পার্বত্য জেলা নিয়ে একটি আলাদা শিক্ষা বোর্ড গঠনে কাজ করব। তবে সবার আগে সাম্প্রদায়িক সম্প্রীতির রাঙামাটি নিশ্চিতে গুরুত্ব দিতে চাই। কারণ শান্তি ও সম্প্রীতি না থাকলে সুসম উন্নয়ন সম্ভব নয়। সম্প্রীতির উন্নয়নে সম্ভব পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা।’

তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। জনগণ বিএনপির সঙ্গে আছে। আমাদের জয় নিশ্চিত।’

কর্মী-সমর্থকদের সঙ্গে প্রচারণার মাঠে ছিলেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের অশোক তালুকদার, ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের রিকশা প্রতীকের আবু বকর সিদ্দিক, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মো. জসিম উদ্দিন, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের আবুল বাশার এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের জুঁই চাকমা।

Link copied!