× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০২:৩৪ পিএম

লক করা হলো পোস্টাল ব্যালট বাক্স

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০২:৩৪ পিএম

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী। ছবি : সংগৃহীত

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটিতে পোস্টাল ব্যালটসংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যালট বাক্স লক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সিলগালা কার্যক্রম সম্পন্ন করা হয়।

এই সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা পোস্টাল ভোট প্রক্রিয়া ও নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং নির্ধারিত নিয়ম মেনে ব্যালট বাক্স লক করার প্রক্রিয়া সম্পন্ন করেন।

রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী জানান, রাঙামাটিতে পোস্টাল ব্যালটের জন্য ৫ হাজার ৩৬০ জন আবেদন করেছেন। এসব ভোটের জন্য ১৩টি ব্যালট বাক্স লক করা হয়েছে। তিনি বলেন, প্রতিদিন যে পরিমাণ পোস্টাল ভোট জমা হবে, তার তালিকা অফিস সময় শেষে জেলা প্রশাসক কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রদর্শন করা হবে।

তিনি আরও জানান, শহরের জিমনেসিয়ামে সর্বশেষ ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় পোস্টাল ভোট গণনা করা হবে। পাশাপাশি নির্বাচনের প্রতিটি ধাপে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

এ সময় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমানসহ প্রার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!