× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৭:১৪ পিএম

দীপেন দেওয়ানের সঙ্গে রাজস্থলীর ত্রিপুরা জনগোষ্ঠীর সৌজন্য সাক্ষাৎ

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৭:১৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার দুর্গম এলাকার ত্রিপুরা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে রাঙ্গামাটির নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে রাজস্থলীর বিভিন্ন এলাকার ত্রিপুরা সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিজয় ত্রিপুরা (খ্রিস্টান ধর্মীয় পালক), রসনাতি ত্রিপুরা (মহিলা সদস্য), সুমন ত্রিপুরা (ধর্মীয় পালক), সাথীরাম ত্রিপুরা (১ নং ঘিলাছড়ি ইউনিয়ন, ১ নং ওয়ার্ড প্রতিনিধি), সতেন্দ্র ত্রিপুরা (১ নং ঘিলাছড়ি ইউনিয়ন, ১ নং ওয়ার্ড সদস্য) এবং রাম সাধু ত্রিপুরা (সাবেক ১ নং ওয়ার্ড সদস্য)সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দুর্গম অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়ন এবং সরকারি সেবাসমূহ সহজলভ্য করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এ সময় ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সাক্ষাৎটি ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত, যা রাজস্থলী উপজেলার ত্রিপুরা জনগোষ্ঠীর সঙ্গে সরকারের যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Link copied!