রাঙামাটি শহরে মাদকের বিরুদ্ধে জোরালো সাঁড়াশি অভিযান চালিয়ে ৮ মাদকসেবিকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ।
সোমবার (৩০ মার্চ) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম কোতোয়ালি থানাধীন রিজার্ভ বাজার, হাসপাতাল এলাকাসহ রাঙামাটি শহরের বিভিন্ন মাদক স্পটে বিশেষ অভিযান পরিচালনা চালায়।
এ সময় মাদকসেবী মো. বেলাল হোসেন (৩০), মো. সাব্বির (২৭), মো. আরিফ (২৩), মো. ওমর ফারুক (২৪), মো. মেহেদী হাসান, মো. হৃদয় (২০), মো. ওসমান (২৬), মো. আয়েছ (৩৩) আটক করা হয়। আসামিদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

