× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১০:০৬ পিএম

টাকার অভাবে স্বপ্ন হারাবে না ইশিকার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১০:০৬ পিএম

রাঙ্গামাটি জেলার দুর্গম উপজেলা বরকল পরিদর্শনে যান মন্ত্রী দীপেন দেওয়ান। ছবি- সংগৃহীত

রাঙ্গামাটি জেলার দুর্গম উপজেলা বরকল পরিদর্শনে যান মন্ত্রী দীপেন দেওয়ান। ছবি- সংগৃহীত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, টাকার অভাবে একজন মেধাবী শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারা আমাদের জন্য লজ্জাজনক। বাংলাদেশে কোনো ছাত্র-ছাত্রী যেন ঝরে না পড়ে এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ। 

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাঙ্গামাটি জেলার দুর্গম উপজেলা বরকল পরিদর্শনে যান মন্ত্রী। এ সময় এসএসসি পরীক্ষার্থী ইশিকা চাকমার পরীক্ষা নিশ্চিত করার দায়িত্ব নিয়ে তিনি এ মন্তব্য করেন।

বরকলের জুনো পাহাড় উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী ইশিকা চাকমা। ভূষণছড়া ইউনিয়নের দুর্গম জারুলছড়ি এলাকার বাসিন্দা ইশিকার পরিবার মাত্র ৭ হাজার টাকার অভাবে তার এসএসসি পরীক্ষা দিতে না পারার বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছিল। বিষয়টি জানতে পেরে মন্ত্রী দীপেন দেওয়ান অত্যন্ত ব্যথিত হন এবং তাৎক্ষণিকভাবে ইশিকার পরীক্ষার যাবতীয় খরচ সরকারের পক্ষ থেকে বহন করার ঘোষণা দেন। তিনি দৃঢ়ভাবে বলেন, ইশিকার স্বপ্ন পূরণে যা প্রয়োজন আমরা তা করব।

মন্ত্রী দীপেন দেওয়ান এমপি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এর অভিপ্রায় নিয়ে আমি তোমাদের মাঝে এসেছি। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বাংলাদেশে কোনো ছাত্র-ছাত্রী যেন ঝরে না পড়ে।

মতবিনিময় সভায় মন্ত্রী ঘোষণা করেন, দুর্গম এলাকার শিক্ষার্থীদের সহায়তায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার জন্য ১০ লক্ষ টাকা নগদ অর্থ বরাদ্দ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে অর্থের অভাবে পরীক্ষা দিতে না পারার মতো ঘটনার পুনরাবৃত্তি আর হবে না।

নিজের জীবনের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, আমিও তোমাদের মতো সাধারণ ছাত্র ছিলাম, সেখান থেকে কঠোর পরিশ্রম করে বিসিএস জুডিশিয়াল সার্ভিসে যোগ দিয়েছিলাম। তোমরাও পারবে। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, আমি এবং সরকার তোমাদের পাশে আছি।

উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময়কালে মন্ত্রী বরকলের মোবাইল নেটওয়ার্ক সমস্যার দ্রুত সমাধান এবং কাপ্তাই হ্রদের নাব্য ফিরিয়ে আনতে খনন কাজ শুরুর প্রতিশ্রুতি দেন। তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বরকল উপজেলা নির্বাহী অফিসার অতনু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. রিজাউল করিম, মন্ত্রীর একান্ত সচিব রবীন্দ্র চাকমা, জোন কমান্ডার মেজর ফারহাত আন নাঈম এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!