× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রংপুর ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৫:৫৩ পিএম

বাবাকে কুপিয়ে হত্যার পর থানায় মাসুদ

রংপুর ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৫:৫৩ পিএম

থানায় মাসুদ। ছবি- রূপালী বাংলাদেশ

থানায় মাসুদ। ছবি- রূপালী বাংলাদেশ

রংপুরে বাবাকে নিজ হাতে কুপিয়ে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন মাসুদ নামের এক ছেলে। 

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের নাম নুরুল মিয়া (৫০)। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সদর কোতয়ালী থানার ওসি আব্দুল গফুর।

স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে ও বাবার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মাসুদ ধারালো অস্ত্র দিয়ে বাবার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নুরুল মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত ছেলে মাসুদ নিজেই রংপুর সদর কোতয়ালী থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

রংপুর সদর কোতয়ালী থানার ওসি আব্দুল গফুর বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলা সম্পন্ন হলে অভিযুক্ত মাসুদকে আদালতে প্রেরণ করা হবে।’

Link copied!