× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রংপুর ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৫:২০ পিএম

রংপুরে ভোট পুনর্গণনার দাবিতে ডিসি অফিস ঘেরাও

রংপুর ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৫:২০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রংপুর-৩ (সদর), রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে পুনরায় ভোট গণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছেন বিএনপি প্রার্থীদের সমর্থকরা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। এসময় আখতার হোসেন ও জেলা প্রশাসককে ‘ভোট চোর’ উল্লেখ করে স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা, সামসুজ্জামান সামু এবং সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

রংপুর-৪ আসনের বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা বলেন, এই নির্বাচনে আমি শতভাগ আশাবাদী ছিলাম যে, ইনশাল্লাহ জনগণের রায়ে আমি এমপি নির্বাচিত হব। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আমাদের প্রতিপক্ষ এনসিপির আখতার হোসেন যেভাবে মব সৃষ্টি করেছেন এবং প্রশাসনের সহায়তায় যেভাবে আমার নির্বাচনের ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, সে বিষয়ে গত শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ডিসির বাংলোয় গিয়েও আমি তার দেখা পাইনি। আমার একটাই অভিযোগ— যে নির্বাচন হয়েছে এবং যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তার পুনঃগণনা চাই। এর আগে গত শনিবার কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এমদাদুল হক ভরসার সমর্থকরা।

একই দাবিতে রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, আমরা নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলন শুরু করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অন্যদিকে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাইফুল ইসলামও পুনরায় ভোট গণনার দাবি জানান।

এ বিষয়ে রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান জানান, রংপুর-৩, ৪ ও ৬ আসনের বিএনপির প্রার্থীদের ভোট পুনরায় গণনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি পরবর্তী নির্দেশনার জন্য নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!