× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১১:১৪ এএম

এমপি আখতারের সফর ঘিরে হারাগাছে বিক্ষোভের ডাক বিএনপির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১১:১৪ এএম

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ছবি : সংগৃহীত

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের ১০ দিন পেরিয়ে গেলেও রংপুর-৪ আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা ও তার সমর্থকরা এখনো পরাজয়ের আঘাত ভুলতে পারেননি। রমজান শুরুর আগে টানা চার দিন বিভিন্ন কর্মসূচি পালন করেছে হারাগাছ, পীরগাছা ও কাউনিয়া বিএনপি।

এবার নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের হারাগাছ সফরকে ঘিরে হারাগাছ পৌর বিএনপি প্রথমে হরতাল ঘোষণা করলেও পরে তা প্রত্যাহার করে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে হারাগাছ পৌর বিএনপি।

এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন এক ফেসবুক পোস্টে লিখেছেন, আমার হারাগাছে আসা নিয়ে যদি কিছু ঘটে, তার দায় বিএনপির হাইকমান্ডকে নিতে হবে। আমরা হারাগাছের নিপীড়িত শ্রমিকদের পক্ষে কাজ করে যাব ইনশাআল্লাহ।

এর আগে শনিবার রাত ৮টার দিকে হারাগাছ পৌর শহরের হকবাজার এলাকায় ‘রংপুর-৪ এর সাধারণ ভোটারের’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে পৌর বিএনপির সভাপতি মোনায়েম হোসেন ফারুক ঘোষণা দেন কর্মসূচি। বক্তব্য দেন সম্পাদক নুরুল আমীন দাজু এবং সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সমাপ্তি।

বক্তারা অভিযোগ করেছেন, অবৈধভাবে জনগণের রায় ছিনিয়ে এমপি হয়ে আখতার হোসেন হারাগাছ সফরের কর্মসূচি দিয়েছেন। হারাগাছের মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে। তাই তার সফরের প্রতিবাদে জনসাধারণকে বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি।

শনিবার বিকেলে হারাগাছ পৌর বিএনপি বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হরতাল আহ্বান জানালে রমজানের জনভোগান্তি বিবেচনা করে পরে তা প্রত্যাহার করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার লোকজনের সঙ্গে কুশলবিনিময়, শহীদ লাভলুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং হারাগাছ থানা পরিদর্শনের কথা রয়েছে আখতার হোসেনের।

হারাগাছ থানার ওসি অশোক চৌহান বলেন, সদর এলাকায় সংসদ সদস্যের সফরকে ঘিরে যাতে আইনশৃঙ্খলা বজায় থাকে, পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!