× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০১:১৮ এএম

সিনেমা হলে অসামাজিক কাজ, তরুণ-তরুণীসহ আটক ৩৭

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০১:১৮ এএম

সিনেমা হলে অসামাজিক কাজ, তরুণ-তরুণীসহ আটক ৩৭

রংপুর মহানগরের একটি সিনেমা হলে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৩৭ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে নগরীর শাপলা সিনেমা হলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন হলটির দুই কর্মচারী, ১৯ জন তরুণী এবং ১৬ জন তরুণ। পুলিশের দাবি, এদের মধ্যে বেশির ভাগই অপ্রাপ্তবয়স্ক।

স্থানীয় সূত্রে জানা যায়, শাপলা সিনেমা হলে দীর্ঘদিন ধরে সিনেমা প্রদর্শনের আড়ালে অনৈতিক কার্যক্রম চলছিল। হলটির প্রথম ও দ্বিতীয় তলায় দর্শকদের বসার ব্যবস্থা থাকলেও তৃতীয় তলায় ছোট ছোট কক্ষে এসব কার্যক্রম পরিচালিত হতো। সিনেমা চলাকালীন সময়ে এসব কক্ষ ৬০০ থেকে ৭০০ টাকায় ভাড়া দেওয়া হতো বলে অভিযোগ রয়েছে।

সন্ধ্যায় এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর ডিবি পুলিশের উপপুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) সনাতন চক্রবর্তী বলেন, রংপুরের বিভিন্ন হোটেল, রিসোর্ট ও সিনেমা হলে অনৈতিক কার্যক্রম বন্ধে ডিবি পুলিশ দীর্ঘদিন ধরে কাজ করছে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাপলা সিনেমা হল থেকে ৩৭ জনকে আটক করা হয়।

তিনি বলেন, সিনেমা প্রদর্শনের আড়ালে দীর্ঘদিন ধরে ওই হলে অনৈতিক কার্যক্রম চলছিল। সাদা পোশাকে পুলিশ গেলে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। পরে তৃতীয় তলায় গিয়ে ছোট ছোট কক্ষে এসব কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়।

আটকদের বিষয়ে তিনি আরও বলেন, যেহেতু তাদের বেশির ভাগই অপ্রাপ্তবয়স্ক, তাই তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে না। তবে হলের সঙ্গে সংশ্লিষ্ট দুই কর্মচারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!