নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে সাতক্ষীরা তালা উপজেলার বিএনপির উপজেলা কার্যালয় এবং জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয়কে (গেট ও আলোকসজ্জা তৈরি করার অপরাধে) প্রাথমিক সতর্কতাসহ ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খানের নেতৃত্বে এ অভিযান করা হয়। নির্বাচন আচরণবিধি ১৩(ঘ) ও ২৭-এর উপধারা মতে এ জরিমানা কার্যকর করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

