× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৮:২৬ এএম

সাতক্ষীরায় অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৮:২৬ এএম

অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার উপকূলবর্তী শ্যামনগর উপজেলায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত এসব মালামালের মূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ১৭ বিজিবির অধীনে কৈখালী ও উত্তর কৈখালী বিওপির মধ্যবর্তী স্লুইসগেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় পিস্তল, ৬ রাউন্ড গুলি, ৫০ বোতল উইনসিরেক্স সিরাপ ও ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ১২ লাখ টাকা।

নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহরিয়ার রাজীব, পিএসসি, সিগন্যালস্ জানান, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য নিকটস্থ থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!