× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৮:১২ এএম

সাতক্ষীরার সন্তান ডেপুটি অ্যাটর্নি জেনারেল

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৮:১২ এএম

অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম। ছবি : রূপালী বাংলাদেশ

অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম। ছবি : রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার কৃতী সন্তান ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

সাতক্ষীরা জেলার দক্ষিণ কাটিয়া (মাস্টারপাড়া) গ্রামে জন্মগ্রহণকারী শফিকুল ইসলাম নুরুল ইসলাম ও মরহুমা জাহানারা ইসলামের সন্তান। তার এ নিয়োগে সাতক্ষীরাবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে।

জানা যায়, আইন পেশায় দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ২০০০ সালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আইনজীবী জীবনের সূচনা করেন। পরে ২০০৩ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন।

শিক্ষাজীবনেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত সহসাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্য ও প্রথম সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ আইন সমিতির দপ্তর সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস প্রেসিডেন্ট হিসেবেও নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার ইউনিটের সহসাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

তার এ নিয়োগে সাতক্ষীরার আইনজীবী সমাজ ও সচেতন মহলে আনন্দের সাড়া পড়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি দক্ষতা, সততা ও পেশাগত অভিজ্ঞতার মাধ্যমে রাষ্ট্রের পক্ষে গুরুত্বপূর্ণ আইনগত বিষয়গুলো সফলভাবে পরিচালনা করবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!