× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:০১ পিএম

ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:০১ পিএম

প্রতীকী ছবি। সংগৃহীত

প্রতীকী ছবি। সংগৃহীত

সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) ধূলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন, ভালুকা চাঁদপুর উত্তরপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল করিম (৫২) ও আব্দুল গফুর (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ভাই আব্দুল গফুর ক্যান্সারে আক্রান্ত ছিলেন। রোববার ভোররাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ খবর শোনার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় বড় ভাই আব্দুল করিমের। পরে বিকেলে পারিবারিক কবরস্থানে দুই ভাইয়ের দাফন সম্পন্ন হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, এমন ঘটনা ঘটে থাকলে তা খুবই হৃদয়বিদারক। তবে বিষয়টি সম্পর্কে থানায় কেউ তথ্য জানায়নি।

Link copied!