× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৯:৪২ পিএম

১০ দিন পর ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৯:৪২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

টানা ১০ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও শুরু হয়েছে।

শনিবার (২৮ মার্চ) থেকে এ কার্যক্রম পুনরায় চালু হওয়ায় বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, ঈদুল ফিতরের ছুটির কারণে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর শনিবার থেকে আবারও পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে।

ভোমরা কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান জানান, ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস হাউস পুরোপুরি বন্ধ ছিল না। এ সময় দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলেছে।

প্রসঙ্গত, ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার কার্গো অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে ১৮ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!