× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৪:৫৫ পিএম

শরীয়তপুরে ১৬টি ককটেল উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৪:৫৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

শরীয়তপুরের নড়িয়ায় একটি বাড়ি থেকে ১৬টি ককটেল উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের গৌড়াইল গ্রামে মো. ইউনুছ হাওলাদারের বাড়ি থেকে ককটেলগুলো উদ্ধার করে যৌথ বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনুছ হাওলাদারের পুত্রবধূ নাজমা আক্তার সম্প্রতি সন্তান প্রসবের কারণে কয়েক মাস বাবার বাড়িতে অবস্থান করার পর গতকাল শ্বশুরবাড়িতে ফেরেন। শনিবার সকালে উঠান ঝাড়ু দেওয়ার সময় বাড়ির সামনে উত্তর পাশে পরিত্যক্ত একটি মুরগির ঘর পরিষ্কার করতে গিয়ে একটি বালতি দেখতে পান। বালতিটি সরানোর সময় ভেতর থেকে একটি ককটেল নিচে পড়ে যায়। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে তার শ্বশুর ইউনুছ হাওলাদারকে জানান।

পরবর্তীতে ইউনুছ হাওলাদার নড়িয়া থানায় বিষয়টি অবহিত করলে সেনাবাহিনী ও নড়িয়া থানা পুলিশের যৌথ একটি দল ঘটনাস্থলে এসে ককটেলগুলো উদ্ধার করে।

নড়িয়া থানার ওসি মো. বাহার মিয়া জানান, ‘ঘটনাস্থল থেকে মোট ১৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ককটেলগুলো কে বা কারা সেখানে রেখে গেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

Link copied!