× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৮:৪৮ পিএম

নড়িয়ায় চাঁদাবাজির অভিযোগে আটক ৩

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৮:৪৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে চলাচলরত বালুবাহী বাল্কহেডসহ নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগে মূলহোতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভোর রাতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নড়িয়া পৌরসভার ঢালীপাড়া গ্রামের সাত্তার বেপারীর ছেলে সোহাগ বেপারী (৩৮), কানারগাঁও গ্রামের মন্টু হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার (২৩) এবং জাজিরা উপজেলার আমির মল্লিকের কান্দি গ্রামের খোকন মল্লিকের ছেলে আরিফ মল্লিক ওরফে সানজিম (২১)।

নড়িয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ট্রলারে উঠে নদীতে চলাচলরত বালুবাহী বাল্কহেড থেকে চাঁদা আদায় করছে। বিষয়টি নজরে আসার পর রাতভর পদ্মা নদীতে সাড়াশি অভিযান চালায় নড়িয়া থানা পুলিশ। অভিযানকালে ট্রলারে থাকা রাকিব হাওলাদার ও আরিফ মল্লিককে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের মূলহোতা সোহাগ বেপারীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে নদীতে চলাচলরত বাল্কহেড থেকে চাঁদা উত্তোলনের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত বলেন, ‘‘আটককৃতদের বিরুদ্ধে ২০০২ সালের আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। চক্রটির সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’’
 

Link copied!