× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১০:৫৯ এএম

তেলের জন্য ফিলিং স্টেশনে কৃষকদের বিক্ষোভ

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১০:৫৯ এএম

শরীয়তপুর সদরের একটি পেট্রোল পাম্পে তেল না পেয়ে বিক্ষোভ করেছে কৃষকেরা। ছবি : সংগৃহীত

শরীয়তপুর সদরের একটি পেট্রোল পাম্পে তেল না পেয়ে বিক্ষোভ করেছে কৃষকেরা। ছবি : সংগৃহীত

জ্বালানি তেলের তীব্র সংকটকে কেন্দ্র করে শরীয়তপুরের বিভিন্ন ফিলিং স্টেশনে বিক্ষোভে ফেটে পড়েছেন কৃষক ও সাধারণ মানুষ। সেচ মৌসুমে প্রয়োজনীয় তেল না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা।

শনিবার (২৮ মার্চ) সদর উপজেলার মনোহর মোড় এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে এসে শতাধিক কৃষক বিক্ষোভ করেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে তেলের সরবরাহ স্বাভাবিক নেই। কোথাও তেলের সরবরাহের খবর পেলেই বাস, ট্রাক, মোটরসাইকেল ও কৃষকদের দীর্ঘ সারি তৈরি হচ্ছে, এতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

মনোহর মোড় এলাকার একটি ফিলিং স্টেশন টানা দুই দিন বন্ধ থাকার পর শনিবার বিকেলে তেল সরবরাহ শুরু করে। তবে অভিযোগ রয়েছে, কৃষকদের জন্য উন্মুক্তভাবে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে এবং অন্যান্য যানবাহনেও সীমিত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে।

তেল সংগ্রহ করতে আসা কৃষকরা জানান, কয়েক দিন ধরে তেল না পাওয়ায় ট্রাক্টর চালানো যাচ্ছে না এবং সেচের পাম্প বন্ধ রয়েছে। সময়মতো জমিতে পানি দিতে না পারলে ফসল ক্ষতির আশঙ্কা রয়েছে।

আরও কয়েকজন কৃষক বলেন, প্রতিদিন তেলের জন্য ঘুরেও কোনো সমাধান মিলছে না। এতে কৃষিকাজ ব্যাহত হওয়ায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

কৃষকদের অভিযোগ, কোথাও সীমিত পরিমাণে তেল দেওয়া হচ্ছে, আবার কোথাও একেবারেই পাওয়া যাচ্ছে না। ফলে বোরো ধানের সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতিতে দ্রুত তেল সংকট নিরসনে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন শরীয়তপুরের কৃষকরা।

রূপালী বাংলাদেশ

Link copied!