× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১০:০০ পিএম

প্রশাসন গুঁড়িয়ে দিল অবৈধ ইটভাটা, মালিককে জরিমানা

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১০:০০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

শরীয়তপুরের নড়িয়ায় অবৈধ একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। এ সময় ইটভাটার চিমনি, কিলন এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে সব কাঁচা ইট ভেঙে ফেলা হয় এবং ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়। সোমবার বিকেলে উপজেলার মোক্তারেরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন জানায়, নড়িয়া উপজেলার মোক্তারেরচর এলাকায় দুই বছর আগে অবৈধভাবে ‘মেসার্স মক্কা ব্রিকস ফিল্ড’ নামের একটি ইটভাটা গড়ে ওঠে। পরিবেশসহ অন্যান্য আইনি বৈধতার অনুমোদন না থাকায় জেলা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে চিঠির মাধ্যমে কয়েকবার ভাটাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়। তারপরও ইটভাটাটি অবৈধভাবে পরিচালনা করছিল ভাটা মালিক। তাই সোমবার (১৩ এপ্রিল) বিকেলে পরিবেশ অধিদপ্তর ও নড়িয়া উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ইটভাটাটি গুঁড়িয়ে দেয়। পাশাপাশি ভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় প্রশাসন।

এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পলাশ, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসের লোকজন উপস্থিত ছিলেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে জেলার সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।’

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পলাশ বলেন, ‘মক্কা ব্রিকস ফিল্ড’ ইটভাটাটি অবৈধভাবে পরিচালনার কারণে পরিবেশ ও মাটি ব্যবস্থাপনা আইনে ভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভাটাটির কার্যক্রম বন্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

Link copied!