× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৯:০০ এএম

৯ বছরের স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৯:০০ এএম

অভিযুক্ত ইসলাম উদ্দিন। ছবি : রূপালী বাংলাদেশ

অভিযুক্ত ইসলাম উদ্দিন। ছবি : রূপালী বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে ৯ বছর বয়সী চতুর্থ শ্রেণিপড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন (৫৫) নামের এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ওই ফেরিওয়ালাকে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে লিখিত অভিযোগের ভিত্তিতে সন্ধ্যায় মামলা গ্রহণ করা হয়। এর আগে সোমবার সকালে অভিযুক্ত ফেরিওয়ালা ভুক্তভোগী কিশোরীকে নিজ ঘরে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ পলাশিকুড়া গ্রামের বাসিন্দা ইসলাম উদ্দিন দুই বছর ধরে বাড়িতে একাই বসবাস করে আসছিলেন।

তিনি ভ্যানগাড়িতে করে ফেরি করে প্রসাধনসামগ্রী বিক্রি করতেন। সোমবার সকাল ৯টার দিকে প্রসাধনীর প্রলোভন দেখিয়ে তিনি ওই কিশোরীকে নিজের ঘরে নিয়ে যান এবং ধর্ষণ করেন।

ঘটনার পর বাড়ি ফিরে কিশোরীর রক্তক্ষরণ শুরু হয় এবং সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় মায়ের কাছে ঘটনা খুলে বললে বিষয়টি জানাজানি হয়। একপর্যায়ে এলাকাবাসী ইসলাম উদ্দিনকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে।

এদিকে, গুরুতর অসুস্থ কিশোরীকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!