× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১০:৩২ এএম

শেরপুর-৩ আসনের নির্বাচনে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১০:৩২ এএম

শেরপুর-৩ আসনের নির্বাচনে বিজিবি মোতায়েন। ছবি : রূপালী বাংলাদেশ

শেরপুর-৩ আসনের নির্বাচনে বিজিবি মোতায়েন। ছবি : রূপালী বাংলাদেশ

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের এই উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (৫ এপ্রিল) ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে নির্বাচনের আগে ৫ দিন, নির্বাচনের দিন এবং পরবর্তী ২ দিন—অর্থাৎ ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত টহল ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন।

এতে আরও জানানো হয়, বিজিবির ময়মনসিংহ সেক্টরের তত্ত্বাবধানে এবং ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় ইতোমধ্যে ১৬ প্লাটুন সদস্য শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় ৪টি বেস ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন শুরু করেছেন। শেরপুর-৩ আসনটি সীমান্তবর্তী হওয়ায় সেখানে বিজিবির উপস্থিতি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তে দায়িত্ব পালনরত সদস্যরাও নির্বাচনি এলাকায় প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি বরাবরই দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে থাকে। এরই ধারাবাহিকতায় এই নির্বাচনেও তারা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। সংশ্লিষ্টরা আশা করছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

উল্লেখ্য, শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল এই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Link copied!