× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০২:৪০ পিএম

শেরপুরে ধানক্ষেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০২:৪০ পিএম

নিহত হালিম। ছবি- রূপালী বাংলাদেশ

নিহত হালিম। ছবি- রূপালী বাংলাদেশ

শেরপুরে নিখোঁজের ২৯ দিন পর হালিম (৪০) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হালিম স্থানীয় মো. আজিজুল হকের ছেলে। নিখোঁজ হওয়ার পর তার ছোট ভাই শামীম শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে মরদেহ শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!