× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:২১ পিএম

সিরাজগঞ্জের ৬টি আসনে ভোটার বেড়েছে ১ লাখ ৭৪ হাজার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:২১ পিএম

ভোটার হচ্ছে সিরাজগঞ্জের মানুষজন। ছবি- রূপালী বাংলাদেশ

ভোটার হচ্ছে সিরাজগঞ্জের মানুষজন। ছবি- রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রণীত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। সে হিসেবে জেলার ছয়টি আসনে মোট ভোটার বেড়েছে ১ লাখ ৭৪ হাজার ৩৪৪ জন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আসনভিত্তিক ভোটার তালিকা পর্যালোচনায় দেখা যায়, জেলার মধ্যে সর্বাধিক ভোটার রয়েছে সিরাজগঞ্জ-৬ আসনে। শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনের বর্তমান ভোটার সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৩৮৭ জন। এর মধ্যে ২ লাখ ৪৬ হাজার ৪১২ জন পুরুষ, ২ লাখ ৩৮ হাজার ৯৭২ জন নারী এবং ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৫৬ হাজার ৩৭৯ জন। সে হিসেবে গত দুই বছরে এখানে ভোটার বেড়েছে ২৯ হাজার ৮ জন।

অন্যদিকে, জেলার ছয়টি আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার রয়েছে সিরাজগঞ্জ-১ আসনে। কাজীপুর উপজেলা ও সিরাজগঞ্জ সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত এ আসনের বর্তমান ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ২৪ জন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৯৪ হাজার ৬৭৭ জন। এবার বহুলী ইউনিয়ন সিরাজগঞ্জ-২ আসনে নতুন করে অন্তর্ভুক্ত হওয়ায় এ আসনে ভোটার সংখ্যা কমেছে ৯ হাজার ৬৫৩ জন।

সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-২ আসনে বর্তমান ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৮৭৮ জন। এর মধ্যে ২ লাখ ৩৫ হাজার ২৪৮ জন পুরুষ, ২ লাখ ৩৪ হাজার ৬২৬ জন নারী এবং ৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৩ আসনে বর্তমান ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৪২৭ জন। এর মধ্যে ২ লাখ ২২ হাজার ৭৩৭ জন পুরুষ, ২ লাখ ২১ হাজার ৬৮৩ জন নারী এবং ৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ১৪ হাজার ৮৪৯ জন। ফলে গত দুই বছরে নতুন ভোটার বেড়েছে ২৯ হাজার ৫৭৮ জন।

উল্লাপাড়া উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৪ আসনে বর্তমান ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৮২১ জন। এর মধ্যে ২ লাখ ৪৩ হাজার ৬৮০ জন পুরুষ, ২ লাখ ৩২ হাজার ১২৫ জন নারী এবং ১৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
গত সংসদ নির্বাচনে এ আসনে ভোটার ছিল ৪ লাখ ৪৩ হাজার ৪৪১ জন। এ আসনে দুই বছরে ভোটার বেড়েছে ৩২ হাজার ৩৮০ জন।

বেলকুচি ও চৌহালী উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৫ আসনে বর্তমান ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৩২১ জন। এর মধ্যে ২ লাখ ১৮ হাজার ৬৬৪ জন পুরুষ, ২ লাখ ৭ হাজার ৬৫৫ জন নারী এবং ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৯৮ হাজার ৬৬১ জন। ফলে গত দুই বছরে ভোটার বেড়েছে ২৭ হাজার ৬৬০ জন।

Link copied!