× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৬:৪৪ পিএম

যুবকদের বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না : শফিকুর রহমান

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৬:৪৪ পিএম

বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গত ৫৪ বছরে যারা সরকার গঠন করেছে তাদের কেউই বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে তারা দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন না। তারা কেউই দাবি করতে পারবেন না যে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন কিংবা জাতিকে একটি মানসম্মত ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা উপহার দিয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সরকারি আকবর আলী কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামীর মন্ত্রিত্বে থাকা দুজন মন্ত্রীর একজনের বিরুদ্ধেও কেউ কোনো দুর্নীতির প্রমাণ দিতে পারেনি। সিরাজগঞ্জের ছয়টি আসনের মধ্যে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ১০ দলীয় জোটের পক্ষ থেকে যাকে প্রার্থী করা হয়েছে, তিনি নিজেও একজন মজলুম নেতা এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতা। জনগণের সমর্থন ও ভালোবাসায় জামায়াত সরকার গঠন করতে পারলে মাওলানা রফিকুল ইসলাম খান অবশ্যই দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এবং মন্ত্রিত্ব পাবেন।’

তিনি আরও বলেন, ‘উল্লাপাড়াসহ সারা দেশে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কোথাও চাঁদাবাজি, জমি দখল, স্ট্যান্ড দখল, মামলা বাণিজ্য কিংবা কারো সম্মানহানির মতো কর্মকাণ্ডে জড়িত নয়। এই জামায়াতকেই ধ্বংস করার জন্য কী না করা হয়েছে। নির্বাচন কমিশনের মাধ্যমে দলের নিবন্ধন বাতিল করা হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, কার্যালয়ে তালা দেওয়া হয়েছে এবং নেতৃবৃন্দের ঘরবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।’

‘অথচ অন্য কোনো দলের সঙ্গে এমন আচরণ করা হয়নি। দুর্ভাগ্যজনকভাবে যাদের সঙ্গে এসব করা হয়নি, তারাই এখন চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে জড়িয়ে পড়েছে। জামায়াতে ইসলামী সব জায়গায় এসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।’

যুব সমাজের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা যুবকদের বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমরা যুবকদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করব। যুবকদের হাত হবে দেশ গড়ার হাতিয়ার।’

নির্বাচনি জনসভায় উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ সিগবা, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ইঞ্জিনিয়ার মোশারফ আদনানসহ জেলা ও স্থানীয় নেতাকর্মীরা।

Link copied!