× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ১১:২৩ পিএম

পুলিশের ঘুষ নেওয়ার অডিও ফাঁস, এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ১১:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের গুরুতর অভিযোগ উঠেছে। মামলার ফাইনাল রিপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি এবং বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার শর্তে বিপুল পরিমাণ অর্থ আদায়ের অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে।

এ-সংক্রান্ত দুটি অডিও কল রেকর্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগসূত্রে জানা যায়, একটি পিটিশন মামলায় ২৩ জন আসামিকে বাদ দেওয়ার শর্তে ভুক্তভোগী সাকিব হোসাইনের কাছে ৭০ হাজার টাকা দাবি করেন এসআই আলমগীর।

এর মধ্যে ১৩ হাজার টাকা পরিশোধ করা হলেও বাকি টাকা দিতে না পারায় মামলায় চার্জশিট প্রদান করা হয়। ফাঁস হওয়া অডিওতে টাকা লেনদেন নিয়ে উভয়ের মধ্যে তর্ক-বিতর্কের কথোপকথন শোনা যায়।

অন্যদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা একটি মামলায় আটজন আসামির কাছ থেকে গ্রেপ্তার না করার শর্তে মোট ১ লাখ ৩৬ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীরা দাবি করেন, পরবর্তীতে আরও টাকা দাবি করা হলে তারা অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তাদের গ্রেপ্তার করে থানায় এনে ইফতার করানোর হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

তবে অভিযুক্ত এসআই মো. আলমগীর হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে একটি মামলার তথ্য সংগ্রহ করতে গিয়ে কুচক্রী মহলের অপপ্রচারের শিকার হয়েছেন। তার দাবি, কাউকে কোনো ধরনের হুমকি দেওয়া হয়নি এবং অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, অভিযোগটি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!