× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৩:২২ পিএম

সিরাজগঞ্জে ট্যাঙ্ক লরির ধাক্কায় পল্লি চিকিৎসক নিহত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৩:২২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংক লরির ধাক্কায় সঞ্জয় কুমার সুত্রধর ওরফে জীবন (৩০) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছে। ঘটনাস্থলে থাকা পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

রোববার (৫ এপ্রিল) সাড়ে ১০টার দিকে বগুড়া-নগরবাড়ির মহাসড়কের বাঘাবাড়ি বড়াল ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সঞ্জয় সুত্রধর পাবনা জেলার বেড়া উপজেলার করমজা গ্রামের দীনেশ সুত্রধরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় তেল ডিপো থেকে তেল উত্তোলনের জন্য পাবনা থেকে আসছিল ট্যাঙ্ক লরি। একই দিক থেকে যাত্রী নিয়ে আসছিল সিএনজি অটোরিকশা। অতিরিক্ত যানজটের কারণে বড়াল ব্রিজের দক্ষিণ পাশে সিএনজির গতি থামালে একই দিক থেকে আসা ট্যাংকলরি সজোরে ধাক্কা দেয়। 

এতে সিএনজি অটোরিকশা যাত্রী সঞ্জয় কুমার সুত্রধর এবং রিপন বেপারি গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সঞ্জয় কুমার সুত্রধর মারা যান।

বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, বাঘাবাড়িতে সিএনজি এবং ট্যাঙ্ক লরির সংঘর্ষে সঞ্জয় কুমার সুত্রধর নামে একজন নিহত হয়েছে।

Link copied!