× UCB Sticker Card
রবিবার, ০৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ১২:২৮ পিএম

সিরাজগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ১২:২৮ পিএম

সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রায়হান শেখের ওপর হামলার অভিযোগে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে। ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রায়হান শেখের ওপর হামলার অভিযোগে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে। ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রায়হান শেখের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং দলীয়ভাবে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে রোববার (৭ জুন) সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রায়হান শেখ লিখিত অভিযোগে জানান, চলতি বছরের ২ জুন অফিস শেষে বাড়ি ফেরার পথে পুরাতন পোস্ট অফিস রোড এলাকায় তার রিকশার গতিরোধ করা হয়। এরপর কয়েকজন ব্যক্তি রড, স্টিক, হকিস্টিক ও পাইপ দিয়ে তার ওপর হামলা চালায় বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, হামলার সময় সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি আলীম সেখানে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।

রায়হান শেখের অভিযোগ, হামলার ঘটনার পেছনে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানার সম্পৃক্ততা রয়েছে। তিনি দাবি করেন হামলার আগে জুয়েল রানা ও কয়েকজন ব্যক্তির মধ্যে বৈঠক হয়েছিল এবং পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

ঘটনার বিষয়ে তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে জুয়েল রানার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ করা ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!