× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৫:৩১ পিএম

জমি নিয়ে বিরোধ, হাত-পা ভেঙে দিল সাংবাদিকের

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৫:৩১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জমি সংক্রান্ত বিরোধে  সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার স্থানীয় এক সাংবাদিকের হাত ও পা ভেঙে দিয়েছে প্রতিপকোক্ষের লোকেরা। এ ঘটনায় চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার সরাই হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকের নাম শাহিন খান। তিনি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি এবং উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক।

এ বিষয়ে ওই সাংবাদিকের বড় ভাই বলেন, শনিবার সকালে আমার ছোটভাই বাড়ির অদূরে গভীর নলকূপ মেরামতের কাজ দেখতে যায়। এ সময় ওখানে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে পাশের শ্যামগোপ গ্রামের শাহ পরানের নেতৃত্বে একদল লোকজন আমার ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালায়। এছাড়া তাকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম এবং লাঠিসোটা ও রড দিয়ে পিটিয়ে দুই হাত ও এক পা ভেঙে দেয়। পরে আশংকাজনক অবস্থায় উদ্ধারের পর প্রথমে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকরা শাহিনকে দ্রুত ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।    

রায়গঞ্জ থানার পরির্দশক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আহত সাংবাদিক শাহিন খানের বাবা আব্দুল বারিক খান বাদী হয়ে শনিবার রাতে ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

আরবি/জেডি

Link copied!