× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৪:০৪ পিএম

ট্রেনে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৪:০৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে রিতু খাতুন (১৪) নামের এক কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার (১৭ মার্চ) সকালে উপজেলার চরঘাটিনা রেলগেটের পাশে এ ঘটনা ঘটে।

নিহত রিতু খাতুন উপজেলার কালিগঞ্জ গ্রামের মৃত জালাল উদ্দিনের মেয়ে। মা-বাবা মারা যাওয়ায় ভাই-ভাবির সঙ্গেই থাকতো তিনি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি দুলাল উদ্দিন।

নিহত রিতুর স্বজনদের দাবি, সে কিছুটা মানসিক রোগী ছিলো। আজ নিজেই রেল লাইনের ওপরে মাথা দিয়ে শুয়েছিলো। এ অবস্থায় উল্লাপাড়াগামী একটি মালবাহী ট্রেন অতিক্রম করার সময় ওই কিশোরীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

ওসি জানান, পরে স্থানীয়রা জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার ও পরিচয় শনাক্ত করা হয়। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহটি নিহত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরবি/জেডি

Link copied!