× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০১:০৪ পিএম

বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীর শ্লীলতাহানি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০১:০৪ পিএম

সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা।   ছবি- সংগৃহীত

সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা। ছবি- সংগৃহীত

সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানাকে স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে সিরাজগঞ্জ পৌর শহরের সাহেদনগর বেপারীপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকালে সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। জুয়েল রানা হলেন মোয়াজ্জেম আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শারীরিক সম্পর্কের চেষ্টা ও বিয়ের প্রতিশ্রুতি না রাখার অভিযোগে ভুক্তভোগীর বড় বোন সম্পা খাতুন ৯ ডিসেম্বর রাতে সিরাজগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের মামলা অনুসারে তাকে আদালতে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!