× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৭:০৯ পিএম

সিলেট-১ আসনে মনোনয়ন জমা দিলেন খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৭:০৯ পিএম

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলমের কাছে মনোনয়ন জমা দিলেন খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি- রূপালী বাংলাদেশ

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলমের কাছে মনোনয়ন জমা দিলেন খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি- রূপালী বাংলাদেশ

বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, চা শ্রমিক, সাংবাদিক ও তরুণ প্রজন্মের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলমের কাছে সশরীরে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় সিলেট বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন।

মনোনয়ন দাখিল শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘নির্বাচনের পরিবেশ যাতে কেউ বিঘ্নিত করতে না পারে, সে জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকার যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর ভূমিকা রেখেছিল, তেমন ব্যবস্থাই এখন প্রয়োজন। এতে ভোটারদের মধ্যে নিরাপত্তাবোধ ও ভোটদানের আগ্রহ আরও দৃঢ় হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি জনগণের সামনে তুলে ধরব এবং এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের বর্তমান পরিস্থিতির উন্নয়নে কাজ করব। বিএনপি অতীতে একাধিকবার সরকার পরিচালনা করেছে। আগামী দিনে কীভাবে সরকার পরিচালনা করব, সেই সুস্পষ্ট পরিকল্পনাও জনগণের সামনে উপস্থাপন করা হবে। আমাদের অতীতের পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনা দেখে জনগণ আমাদের প্রতি আস্থা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

খন্দকার মুক্তাদির বলেন, ‘আমাদের প্রস্তাবকারী ও সমর্থকদের মধ্যে রয়েছেন সাংবাদিক, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, চা শ্রমিক এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ আমাদের শক্তি। চা শিল্পকে তার পূর্বের গৌরবে ফিরিয়ে আনতে আমরা কাজ করব। চা শ্রমিকদের ন্যায্য মজুরি বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং অ্যাম্বুলেন্স সার্ভিসসহ তাদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন: বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাদীয়া চৌধুরী মুন্নীসহ জেলা, মহানগর ও সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে দুপুরে তোপখানাস্থ খন্দকার মুক্তাদিরের নির্বাচনি প্রধান কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপি ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম। দোয়া মাহফিল শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করতে জেলা প্রশাসকের কার্যালয়ে যান।

উল্লেখ্য, মনোনয়নপত্র জমার শেষ দিনে সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এরই মধ্যে জেলার বিভিন্ন আসনে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Link copied!