× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৫:৩৫ পিএম

জামায়াত বিদেশি প্রেসক্রিপশনে চলে : ইসলামী আন্দোলনের প্রার্থী

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৫:৩৫ পিএম

বক্তব্য দেন মাওলানা মাহমুদুল হাসান। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন মাওলানা মাহমুদুল হাসান। ছবি : রূপালী বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সিলেট-১ আসনের দলীয় প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি) বলেছেন, ‘আমাদের দল ২০১৯ সালের ৫ আগস্টের পর থেকে ইসলামি ও সমমনা দলগুলোর ভোট এক বাক্সে নিয়ে আসার লক্ষ্যে কাজ শুরু করে। এ প্রচেষ্টার অংশ হিসেবে ১১ দলীয় মোর্চা গঠন করা হয়।’

তিনি বলেন, ‘জোটের একটি দল—জামায়াতে ইসলামী—বিদেশি প্রভাব ও প্রেসক্রিপশনের কারণে আমাদের মূল নীতি থেকে বিচ্যুত হয়। আমরা তা মেনে নিতে পারিনি। এজন্য আমাদের আমির পীর সাহেব চরমোনাই মোর্চা থেকে বেরিয়ে আসেন। আমাদের লক্ষ্য হলো রাষ্ট্রক্ষমতায় গেলে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা করা।’

সোমবার (২৬ জানুয়ারি) বেলা আড়াইটায় সিলেট মহানগরের পূর্ব জিন্দাবাজার এলাকার একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমি আগের সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছিলাম। ভোট সুষ্ঠু না হওয়ায় দলের নির্দেশে সরে দাঁড়াই। এবার সিলেট-১ আসনে দল আমাকে মনোনীত করেছে। প্রচার-প্রচারণায় জনসাধারণের অভূতপূর্ব সাড়া পাচ্ছি।’

নির্বাচিত হলে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সিলেট-১ গড়ে তোলার অঙ্গীকার করে তিনি বলেন, ‘প্রবাসীরা যেন দেশে আসতে কোনো সমস্যায় না পড়েন, নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, বেকার তরুণদের দক্ষ প্রশিক্ষণের ব্যবস্থা এবং ব্যবসাবান্ধব সিলেট গড়ে তুলতে আমরা কাজ করব।’

মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগর শাখার নেতারা উপস্থিত ছিলেন।

Link copied!