× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৪:০৯ পিএম

বালুর নিচে লুকিয়ে ভারতীয় জিরা পাচার, ট্রাকসহ আটক ১

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৪:০৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ভারত থেকে বাংলাদেশে চোরাচালানের মাধ্যমে পাচার করা ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ। বালুভর্তি ট্রাকের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রেখে জিরাগুলো পাচার করা হচ্ছিল। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৭টায় সিলেটের গোয়াইনঘাটে বঙ্গবীর চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে জিরাভর্তি বস্তাসহ ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাকের চালক জাকারিয়া হোসেনকে (৩৪) আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কেএস গোল্ড ব্র্যান্ডের উদ্ধারকৃত জিরার মোট পরিমাণ ৭৬ বস্তা। যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা।

অভিযান সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ১নং রুস্তমপুর ইউনিয়নের বঙ্গবীর চেকপোস্ট সড়কে জনৈক ইসমাইলের দোকানের সামনে একটি বালুভর্তি ড্রাম ট্রাককে থামানো হয়। আপাতদৃষ্টিতে ট্রাকটি বালুভর্তি মনে হলেও তল্লাশির একপর্যায়ে বালুর স্তরের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা জিরার বস্তাগুলো পাওয়া যায়।

আটক জাকারিয়া হোসেন গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের ঘোরাগ্রামের চমক আলীর ছেলে। অভিযানে এএসআই আলী আহম্মদ, এএসআই মনির হোসাইনসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।

অভিযানের নেতৃত্বদানকারী এসআই আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বঙ্গবীর এলাকায় অবস্থান নিয়েছিলাম। একটি বালুভর্তি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালানো হয়। পরে বালুর নিচ থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গোয়াইনঘাট থানার ভারপ্রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। চোরাকারবারিরা নতুন নতুন কৌশল অবলম্বন করলেও পুলিশ সতর্ক রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই চক্রের পেছনে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

উদ্ধারকৃত মালামাল ও ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!