× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৩:৪২ পিএম

বিশ্বনাথে চেয়ারম্যান প্রার্থী সেলিমের সমর্থনে মতবিনিময়

সিলেট ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৩:৪২ পিএম

৫ গ্রামবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : রূপালী বাংলাদেশ

৫ গ্রামবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : রূপালী বাংলাদেশ

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিমের সমর্থনে স্থানীয় ৫ গ্রামবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্বনাথ উপজেলা গন্ধার কাপন গ্রামের শাহিন আহমেদের বাড়িতে সন্ধ্যায় শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করেন স্বর্ণপদকপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন। ফখরুল ইসলামের পরিচালনায় গন্ধার কাপন ছাড়াও গোবিন্দপুর, রামকৃষ্ণপুর, ধোপাখলা, দতা-একাতিরা গ্রামের সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

স্থানীয় মুরব্বিদের মধ্যে বক্তৃতা করেন আহমেদ আলী, সীতাব আলী, লালা মিয়া, হারিস উল্লাহ, পৌরসভার সাবেক কাউন্সিলর মুহিবুর রহমান বাচ্চু, আবদুল কুদ্দুস, বশির উদ্দিন, চান মিয়া, গোলাম জবদানী, শ্রমিক নেতা শাহিদ আলী প্রমুখ। পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল ইর্শাদ লতিফিয়া মাদ্রাসার সাবেক সভাপতি বশির উদ্দিন আহমেদ, দৈনিক রূপালী বাংলাদেশের সিলেটের ব্যুরো প্রধান সালমান ফরিদ, প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে যুক্তরাজ্য থেকে ভার্চ্যুয়াল সংযুক্ত হয়ে বক্তৃতা করে সম্ভাব্য প্রার্থী জসিম উদ্দিন সেলিম।

মতবিনিময় সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল জসিম উদ্দিন সেলিম স্বদেশে প্রত্যাবর্তন করবেন। এ দিন তাকে এলাকাবাসীর পক্ষ থেকে বিশ্বনাথে গণসংবর্ধনা দেওয়া হবে। সেলিম দেশে ফেরার পর উপজেলার বিভিন্ন এলাকায় মতবিনিময় সভায় অংশ নেবেন এবং বিশিষ্টজনের সাথে বৈঠক করবেন। জসিম উদ্দিন সেলিম তার দল বিএনপির সমর্থনে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিশ্বনাথে প্রার্থিতা করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!