ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সাময়িক বন্ধ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ১২:৩৮ এএম
ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

রোববার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে এবং রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, বিমানবন্দরের দ্বিতীয় তলার সার্ভার রুমে আগুন লাগে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।