× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০১:১৩ পিএম

টাঙ্গাইলে গণসংযোগকালে জামায়াত কর্মীর ওপর হামলা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০১:১৩ পিএম

গণসংযোগ চলাকালে জামায়াত কর্মীর ওপর হামলার প্রতিবাদ। ছবি : রূপালী বাংলাদেশ

গণসংযোগ চলাকালে জামায়াত কর্মীর ওপর হামলার প্রতিবাদ। ছবি : রূপালী বাংলাদেশ

টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য মো. আব্দুর রহিম হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের দাবি, ধনবাড়ীর সাত্তারকান্দি এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ চলাকালে বিএনপির ২৫–৩০ জন সন্ত্রাসী আব্দুর রহিমকে মাটিতে ফেলে প্রায় ১০–১৫ মিনিট ধরে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেন জামায়াত মনোনীত প্রার্থী ডা. মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী। তিনি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ছাড়া তিনি বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় ধনবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। এ ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানার চেষ্টা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!