ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১১:০৯ এএম
দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি। ছীব : রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের গারোবাজার এলাকার আইয়ুব আলীর ছেলে শহীদুল ইসলাম (৫০) এবং দক্ষিণ গোপালপুর এলাকার আবুল কাশেমের ছেলে শফিউল ইসলাম (৩৫)।

স্থানীয় ও পুলিশ জানায়, শনিবার রাতে একটি সিএনজি টাঙ্গাইল থেকে ঘাটাইলের উদ্দেশে রওনা হয়। পথে হামিদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। 

পরে ঘাটাইল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক ট্রাকটিকে শনাক্ত ও জব্দ করার চেষ্টা চলছে। 

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে দ্রুত পলাতক ট্রাকচালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।

ঘাটাইল থানার ওসি মোকসেদুর রহমান জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাক ও পলাতক চালককে শনাক্তে অভিযান চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।