× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৬:৩৮ পিএম

আগুনে বিএনপি অফিসসহ ৭ দোকান পুড়ে ছাই

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৬:৩৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া গেলে মধুপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্টেশন অফিসার মোহাম্মদ বোরহান আলীর নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে আলোকদিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ সাতটি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো আলমগীরের ফ্রিজ মেরামতের দোকান, ওয়াজ করুণীর ওয়ার্কশপ, রাজেশের সেলুন, বাছেদের মুড়ির দোকান, শ্যামলের জুতার দোকান ও আবুল হোসেনের চায়ের দোকান।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত পদক্ষেপের কারণে প্রায় ৫০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

স্থানীয়রা জানান, আগুনের কারণে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।

রূপালী বাংলাদেশ

Link copied!