× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৫:০২ পিএম

টাঙ্গাইলে কলেজ অধ্যক্ষের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৫:০২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আমিনুল ইসলামের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।

রোববার (২৯ মার্চ) দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অধ্যক্ষ মো. আমিনুল ইসলামের অপসারণ দাবি করেন।

সম্প্রতি কলেজের এক শিক্ষিকার সঙ্গে অধ্যক্ষ মো. আমিনুল ইসলামের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই অডিওতে অশালীন কথাবার্তা রয়েছে বলে দাবি করেন শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ ছাড়া কলেজের একাধিক শিক্ষিকা অভিযোগ করেন, অধ্যক্ষ আমিনুল ইসলামের কাছ থেকে তারা নানাভাবে হয়রানির শিকার হয়েছেন।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন: কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তরুণ ইউসুফ, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসাইন খান, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হালিম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সায়মা আক্তার, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আমিনা খাতুন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাছেরি আজাদ শম্পাসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে অধ্যক্ষ আমিনুল ইসলামের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি।

Link copied!