× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৪:৩৮ পিএম

টাঙ্গাইলে হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু, ভর্তি ১৩ জন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৪:৩৮ পিএম

টাঙ্গাইল ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল। ছবি : রূপালী বাংলাদেশ

টাঙ্গাইল ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল। ছবি : রূপালী বাংলাদেশ

টাঙ্গাইল ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সায়ফাল নামে আট মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া বর্তমানে হাসপাতালে হামে আক্রান্ত আরও ১৩ জন চিকিৎসাধীন।

বুধবার (১ এপ্রিল) রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশু সায়ফাল সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার ছেলে। 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে হাসপাতালে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। বুধবার বিকেল চারটার দিকে হাম উপসর্গ নিয়ে সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার ছেলে সায়ফালকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খন্দকার সাদিকুর রহমান জানান, গত কয়েক দিনে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে যাওয়ায় আলাদা একটি ওয়ার্ডের প্রয়োজন দেখা দেয়। সে অনুযায়ী হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডকে হামের রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। আজ বৃহস্পতিবার এই ওয়ার্ডে হামে আক্রান্ত রোগীদের স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, হামে আক্রান্ত শিশুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Link copied!