× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ০৪:০৭ পিএম

নাগরপুরে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ০৪:০৭ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের নাগরপুরে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার চরসলিমাবাদ (ভূতের মোড়) যমুনা নদী হইতে দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর, বাককাটারি ও কামুটিয়া পর্যন্ত যৌথ অভিযান চালানো হয়। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভার.) ও সহকারি কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের নেতৃত্বে সেনা বাহিনীর মেজর মো. হাফিজুর রহমান ও নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম যৌথ ভাবে এ অভিযান চালান।

এসময় নাগরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমানসহ সেনা বাহিনী, পুলিশ, ভূমি ও মৎস্য অফিসের কর্মচারিরা উপস্থিত ছিলেন ।  

অভিযানে পরিচালনার খবর পেয়ে জেলেরা নদীতে জাল ফেলে পালিয়ে যায়। পরে অবৈধ ভাবে মা ইলিশ শিকার করার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়া হয়। এদিকে যমুনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের পাইপ ধ্বংস করা হয়। 

আরবি/জেডআর

Link copied!