× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: জুন ৮, ২০২৫, ০৯:৫৯ পিএম

স্ত্রীর জানাজায় অঝোরে কাঁদলেন কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: জুন ৮, ২০২৫, ০৯:৫৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

আজ রোববার (৮ জুন) দুপুরে টাঙ্গাইল শহরের পিটিআই মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বঙ্গবীর কাদের সিদ্দিকী অঝোরে কাঁদেন।

কান্নাজড়িত কণ্ঠে তিনি সবার কাছে স্ত্রী নাসরিন সিদ্দিকী ও পরিবারের অন্য সদস্যদের জন্য দোয়া চান।

জানাজা শেষে নাসরিন সিদ্দিকীর মরদেহ কাদের সিদ্দিকীর পৈতৃক গ্রাম কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে কাদের সিদ্দিকীর বাবা-মায়ের পাশেই তাঁকে দাফন করা হয়।

নাসরিন সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!