বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা হতে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তারা ১ দশমিক ৪ অনুপাতে ১২ গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানান। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশেরও আহ্বান জানানো হয়।
এছাড়া আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে নবম পে স্কেল কার্যকর করার এক দফা দাবি তুলে ধরে বক্তারা বলেন, বৈষম্য দূর করে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা জরুরি।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে খালি প্লেট নিয়ে প্রতীকী অনশনে অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার প্রধান উপদেষ্টা দবিরুল ইসলাম, সভাপতি নাজিমুল হক, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আমিরুল ইসলাম, আফতাবুজ্জামান এবং (১৭–২০) গ্রেডের কর্মচারী পরিষদের সভাপতি মো. দেলোয়ার হোসেন প্রমুখ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন