ঠাকুরগাঁও জেলার ৩টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টিসহ ২০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তা তাদের প্রতীক বরাদ্দ দেন।
ঠাকুরগাঁও-১: এ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধানের শীষ, জামায়াত মনোনীত প্রাথী মওলানা দেলোয়ার হোসেনকে দাঁড়িপাল্লা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ডা. হাফেজ মোহাম্মদ খাদেমুল ইসলামকে হাতপাখা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও-২: এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ড্যাবের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালামকে ধানের শীষ, জামায়াত মনোনীত প্রার্থী মওলানা আব্দুল হাকিমকে দাঁড়িপাল্লা, জাপা মনোনীত প্রার্থী নূরুন নাহার বেগমকে লাঙ্গল, গণঅধিকার পরিষদের প্রার্থী ফারুক হোসেনকে ট্রাক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোহাম্মদ রেজাউল করিমকে হাতপাখা, এবি পার্টির মো. নাহিদ রানা ঈগল, সিপিবি মনোনীত সাহাবুদ্দিনকে কাস্তে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও-৩: এ আসনে বিএনপির সাবেক এমপি জাহিদুর রহমানকে ধানের শীষ, জামায়াত মনোনীত মিজানুর রহমানকে দাঁড়িপাল্লা, বাংলাদেশ মুসলিম লীগের এস এম খলিলুর রহমান হাড়িকেন, জাতীয় পার্টির মো. হাফিজ উদ্দীন আহাম্মদকে লাঙ্গল, গণঅধিকার পরিষদের মামনুর রশিদ মামুনকে ট্রাক, সিপিবির প্রভাত সমীর শাহজাহান আলমকে কাস্তে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আল আমিনকে হাতপাখা, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি মনোনীত কমলা কান্ত রায়কে রকেট, বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত আবুল কালাম আজাদকে একতারা এবং স্বতন্ত্র প্রার্থী মোছা. আশামনিকে ফুটবল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা রিটানিং কর্মকর্তা ইসরাত ফারজানা জানান, আগামীকাল থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার চালাতে আর কোনো বাধা নেই।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন